মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- অপহরণের ঘটনায় গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে প্রধান আসামী বিপ্লব রানা (২২) গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে সিপিসি -৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কেরামজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে অধ্যায়রনরত। স্কুলে যাওয়া আসার পথে প্রায়শই আসামী ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বাদী বিষয়টি অবগত হলে এজাহার নামীয় আসামীদের এমন ঘটনা থেকে বিরত থাকার জন্য বলেন। কিন্তু আসামীরা বাদীর কথায় কর্ণপাত না করে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২১ জুন ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৬:৪৫ ঘটিকায় বাদীর নাবালিকা মেয়ে ধনবাড়ী বাজারে ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের জন্য যায়। একই তারিখ অনুমান বিকাল ১৭:০০ ঘটিকায় পূর্ব হতে উৎপেতে থাকা এজাহার নামীয় আসামীরা বাদীর নাবালিকা মেয়েকে অজ্ঞাতনামা সিএনজিযোগে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭, তারিখঃ ১৫/০৭/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ । মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ আগষ্ট ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৬:১০ ঘটিকায় গাজীপুর জেলার কোনাবাড়ি থানাধীন বাইমাইল ১২নং ওয়ার্ড এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধারপূর্বক মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত বিপ্লব রানা (২২)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে নেয়ার লক্ষ্যে এবং আসামীকে টাঙ্গাইল ধনবাড়ি থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply