1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে

আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে

সকালের বার্তাঃ- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, কেউ সুুষ্ঠু নির্বাচনে বাঁধা হলে তাঁকে বিচারের মুখোমুখী করতে হবে। আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র জাতি সহ্য করবে না। সকল রাজনৈতিক দলকে আহবান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই, কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আর কোন পরাশক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না। ১লা ফেব্রুয়ারি শনিবার টাঙ্গাইল শহরের পৌর উদ্দ্যানে জেলা জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক রাজনৈতিক মতবাদ ও দফার শাসন দেখেছেন, সোনার বাংলা-সবুজ বাংলা-নতুন বাংলার ¯স্লোগান শুনেছেন। কিন্তুু কোন স্লোগানই বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। যদি মুক্তি দিতে পারতো চালের কেজি ৭০ টাকা হতো না। ফেলানির লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলতো না। শুষ্ক মৌষুমে ফারাক্কায় গরুর গাড়ি পারাপারের দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। এবার মানুষ ইসলামী শাসন দেখতে চান। কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষ মুক্তি পেতে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহনের প্রস্তুুতি নিতে হবে। আগামী নির্বাচন জামায়াতে ইসলামীর জন্য ৫ আগস্টে আল্লাহপাকের রহমতের মতোন আর একটি রহমত হতে পারে।
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ুন কবীরের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রুহুল আমিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহাকারী সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, অধ্যক্ষ মোন্তাজ আলী, ন্যাশনাল ডক্টরস ফোরামের টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন, গোপালপুর উপজেলা আমীর মো. হাবিবুর রহমান তালুকদার ও ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com