1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে টাংগাইলে ছাত্রজনতা ও জামায়াতের বিক্ষোভ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে টাংগাইলে ছাত্রজনতা ও জামায়াতের বিক্ষোভ

ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে টাংগাইলে ছাত্রজনতা ও জামায়াতের বিক্ষোভ

সকালের বার্তাঃ- নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে অদ্য ৭ এপ্রিল (সোমবার ) টাংগাইলের রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা । মার্চ ফর প্যালেষ্টাইন নামের এই কর্মসূচীতে যুক্ত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। তারা ইসরাঈলের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত করেছে শহরের পৌর উদ্যান থেকে ভিক্টোরিয়া রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ঘোষণার পর থেকে বাংলাদেশের তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে। তারই অংশ হিসেবে টাংগাইলেও মার্চ ফর প্যাল্টোইন নামে বিক্ষোভের ডাক দেয়া হয়।

অনলাইনের ঘোষণায় সাড়া দিয়ে আজ সোমবার বেলা ১২টা থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ও বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু করে ছাত্ররা। বেলা বাড়ার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের পদভারে মুখরিত হয়ে ওঠে পুরো টাংগাইল শহর।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম গায়ে হাজার হাজার ছাত্র-ছাত্রী জমায়েত হয়ে ইসরাঈলী বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বিকেলে বাদ আসর একই দাবীতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জামায়াতে ইসলামী টাংগাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ঐতিহাসিক পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ। জেলা আমীর তার বক্তব্যে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অবৈধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্মম গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহবান জানান তিনি । মুসলিম শাসকদের নির্লজ্জ নীরব ভূমিকার জন্য তিনি তাদেরও বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com