1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
এডাব-চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচনে মনোয়ারা বেগম সভাপতি ও মোস্তফা কামাল যাত্রা সদস্য সচিব নির্বাচিত - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
এডাব-চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচনে মনোয়ারা বেগম সভাপতি ও মোস্তফা কামাল যাত্রা সদস্য সচিব নির্বাচিত

এডাব-চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচনে মনোয়ারা বেগম সভাপতি ও মোস্তফা কামাল যাত্রা সদস্য সচিব নির্বাচিত

সকালের বার্তা ডেস্ক রির্পোটঃ- বাংলা‌দে‌শে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূ‌হের শীর্ষ সমন্বকারী সংগঠন এডাব  (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) চট্টগ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও  নির্বাচন বিগত ৩০ ডিসেম্বর’২৪  সোমবার নগরীর কারিতাস আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমকে সভাপতি, ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়াকে সহ-সভাপতি, উৎস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রাকে সদস্য সচিব এবং ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সংশপ্তক-এর প্রধান নির্বাহী লিটন চৌধূরী, ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ ও মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারকে সদস্য পদে নির্বাচিত ঘোষনা করেন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিটা’র নির্বাহী পরিচালক শিশির দত্ত, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এডাব-এর বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান।
এডাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা পারু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল যাত্রা। বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী শিকদার এবং আর্থিক প্রতিবেদর উপস্থাপন করেন উৎপল বড়ুয়া। সভায় কার্যকরী কমিটির সদস্য বনফুল সমাজ কল্যানমূলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মার্সেল রতন গুদা ও উপকুল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক লিটন উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় ইপসা, লাভ দ্যা চিলড্রেন ফাউন্ডেশন, প্রত্যাশী, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, যুগান্তর, ডিডিআরসি, সিডিসি, সিআরসিডি, ভাসা ফাউন্ডেশন, মনীষা, অপকা, সবুজের যাত্রা, আইডিএফ, এসডিএস, কর্ণফূলী ফাউন্ডেশন, পিপিএস, মাতৃভূমি ফাউন্ডেশন, মানব কল্যান সংস্থা, প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশন, বিডস, ওডেব, লিরো, মমতা  ও দৃষ্টি সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ অংশনেন। সভায় চট্টগ্রাম জেলায় এডাবের ৩৫জন সদস্যের মধ্যে ৩৪জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভাপতি তার সমাপনী বক্তব্য শেষে বর্তমান জেলা কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে এডাব-চট্টগ্রাম জেলা কার্যকরী কমিটি (২০২৫-২০২৭) গঠনের জন্য নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এডাব-চট্টগ্রাম জেলা কার্যকরী কমিটির নব-নির্বাচিত সকলকে সাধারণ সদস্যগনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com