1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
কালিহাতীতে সংঘর্ষে দোকানপাট ও সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর, আহত ১৫ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
কালিহাতীতে সংঘর্ষে দোকানপাট ও সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর, আহত ১৫

কালিহাতীতে সংঘর্ষে দোকানপাট ও সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর, আহত ১৫

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের কালিহাতীতে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে উপজেলা শোলাকুড়া বাজারে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচু করা হয়েছে। ভাংচুরের ছবি তোলার সময় দৈনিক যুগান্তর পত্রিকার কালিহাতী প্রতিনিধি ও মজলুমের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারেক আহমেদের মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার শোলাকুড়া বাজারে সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার উপজেলা বাংড়া পীরসাব বাড়ীতে মুলিয়া ও কাকরাইল গ্রামের মানুষের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে মুলিয়া গ্রামে মিমাংসার জন্য সালিশের আয়োজন করেন।

এসময় সালিশে উপজেলা মুুলিয়া ও সাকরাইল গ্রামের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সালিশে কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ লাঠির আঘাতে গুরুত্বর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সহদেবপুর,মুলিয়া ও সাকরাইল তিন গ্রামের মধ্যে সংঘর্ষে ঘটনায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এঘটনায় সড়কের দুই পাশে যানজটের কারণে গাড়িও ভাঙচুর করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার উপজেলা বাংড়া পীরসাব বাড়ীতে মুলিয়া ও কাকরাইল গ্রামের মানুষের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে মুলিয়া গ্রামে মিমাংসার জন্য সালিশের আয়োজন করেন।

সংঘর্ষ ও ভাংচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পুলিশের সামনেই হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ঘটনা ঘটায়।

এ সময় উভয়পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন- ১৫ জন। আহতরা হলেন,শুকুর মাহমুদ (৭০) আলামিন তালুকদার (৩০)শফিকুল ইসলাম শরীফ (৫৮) তানভীর হোসেন (১৫) মোবারক (৫০),বিপ্লব(২৪) শহিদুল ইসলাম (৫০),জাহান (৫৫),আব্দুল মালেক (২৫),শাহিনুর ইসলাম (২৫),আমির হোসেন (৫৪),জয়নাল (-),আশরাফুল আলম (২৪) মেহেদী হাসান (১৮),আবু বকর(১৮)।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মুলিয়া, সাকরাইল ও সহদেবপুর গ্রামের তিন গ্রামের মধ্যে হামলা-পালটা হামলা ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com