1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
গোপালপুরে পেট্রোল দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ, আটক ১ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
গোপালপুরে পেট্রোল দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ, আটক ১

গোপালপুরে পেট্রোল দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ, আটক ১

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের গোপালপুরে পূর্ব শত্রুতার জেরে পেট্রোল দিয়ে বসতবাড়ী জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আনিসুর রহমানের বসতবাড়ীতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ঘটনার সময় আনিসুরের স্ত্রী-সন্তান ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ বাইরে থেকে বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে দুইজন আহত হয়।

ভোক্তভোগী আনিছুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে শিমলাপাড়া গ্রামের জুলফিকার আলী (৫০), নাজমুল খান বাদল (৬০), বাফন মিয়া (৩০), ছোটন মিয়া (২৭), তৌহিদুল ইসলাম (৫০) রাতের অন্ধকারে আমার বাড়ি-ঘরে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আমি ও আমার স্ত্রী-সন্তান ঘর হতে বাহির হই। আগুনে আমার ঘরের জিনিসপত্র, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও সংরক্ষণ করা শুটকি মাছ পুড়ে প্রায় তেইশ লক্ষ টাকার ক্ষতি হয়। আমার দুই হাতে আগুন লেগে পোড়া জখম হয়েছে। আগুন দিয়ে পালানোর সময় একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়েছে। অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সেনা বাহিনীর টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আনিসুরের স্ত্রী রহিমা বেগম বলেন, আমাদের সংসারের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে! ঘরের ভিতর থেকে কিছুই বের করতে পারি নাই, ফ্রিজ, টিভি, শোকেস, আলমারি, খাট, বিছানা পত্র, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com