1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
ঘাটাইল থানাধীন সাগরদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাংগাইল - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
ঘাটাইল থানাধীন সাগরদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাংগাইল

ঘাটাইল থানাধীন সাগরদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাংগাইল

সকালের বার্তাঃ- টাংগাইল জেলার ঘাটাইল থানাধীন সাগরদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাংগাইল ক্যাম্প ।

র‍্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র‍্যাব-১৪ টাংগাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৪৫ ঘটিকায় টাংগাইল জেলার ঘাটাইল থানাধীন সাগরদিঘী ভালুকা টু ঘাটাইল রোডস্থ মেসার্স হাজী থাই এ্যালুমিনিয়াম এন্ড টাইলস হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ ইব্রাহিম খলিল (৩৫), পিতা- মৃত নুর ইসলাম, সাং- উদিয়া পাথর, থানা- বুজপুর ২। মোঃ বেলাল হোসেন (২৮), পিতা- মোঃ আবুল হাসেম, সাং-পশ্চিম সোনাই, থানা-জোড়ারগঞ্জ উভয় জেলা- চট্রগ্রামদ্বয়কে ৩২ কেজি গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং গাড়িতে রক্ষিত ১৪ টন সরিষাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৯,৬০,০০০/-(নয় লক্ষ ষাট হাজার টাকা মাত্র)

এ ঘটনায় টাংগাইল জেলার ঘাটাইল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com