মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- টাঙ্গাইল সদর উপজেলার চাড়াবাড়ী (এসডিএস) ধলেশ্বরী ব্রীজের পূর্ব ও পশ্চিম পাশে নদীর তীরে গাইড বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৩ মে ২০২৫, রোজ- শুক্রবার বিকাল তিনটায় টাংগাইল সদর উপজেলার সচেতন জনসাধারণের উদ্যোগে ধলেশ্বরী ব্রীজের পশ্চিম পাশে ভাংঙ্গা রাস্তায় “সন্তোষ থেকে তোরাপগঞ্জ পর্যন্ত রাস্তা মেরামত ও ধলেশ্বরী ব্রীজের পূর্ব ও পশ্চিম পাশে নদীর তীরে গাইড বাঁধ নির্মাণের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন

পোড়াবাড়ী ইউনিয়ন ইমাম – মুয়াজ্জিন – উলামা পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ ইব্রাহীম হোসেন জিহাদী পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, তানজিমুল উম্মাহ গালস মাদ্রাসার অধ্যক্ষ ও টাংগাইল সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী মাওলানা মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ শওকত আলী, কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ, বিএনপির টাংগাইল সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, গণ অধিকার পরিষদের টাংগাইল জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ মশিউর রহমান,কাতুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ আনছারী, দাইন্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মোঃ রুহুল আমীন রশিদী, কি.মি.পোড়াবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ মোঃ আক্তার হোসেন প্রমুখ।
Leave a Reply