1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
জামায়াত - শিবিরকে মাইনাস করার স্বপ্ন ভুলে যেতে হবে - টাংগাইল জেলা আমীর - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
জামায়াত – শিবিরকে মাইনাস করার স্বপ্ন ভুলে যেতে হবে – টাংগাইল জেলা আমীর

জামায়াত – শিবিরকে মাইনাস করার স্বপ্ন ভুলে যেতে হবে – টাংগাইল জেলা আমীর

সকালের বার্তাঃ- বৃহস্পতিবার (৩ এপ্রিল ) টাংগাইল জেলা শিল্পকলা একাডেমিতে শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত মন্তব্য করেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। তিনি বলেন, জামায়াত – শিবিরকে মাইনাস করার স্বপ্ন ভুলে যেতে হবে। যারা মাইনাস করেছিল তারা সাড়ে ৩ দিনও টিকতে পারেননি; ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, জামায়াত – শিবির যে ঈমান মাথায় নিয়ে ঘুরে তা পারমানবিক বোমার চেয়েও শক্তিশালী। সুতরাং জামায়াত – শিবিরকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। জামায়াতে ইসলামী এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।

তিনি ৫ আগষ্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা ও বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসীকে আহবান জানান। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানজিমুুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মো. মাজহারুল ইসলাম, জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, নাগরপুর দেলদুয়ার আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান রতন,ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য খন্দকার রুহুল আমিন, কলাবাগান থানা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল বারি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com