1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ফরহাদ ইকবালের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ফরহাদ ইকবালের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ফরহাদ ইকবালের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সকালের বার্তাঃ-

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে কাগমারীতে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাঙ্গনে পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিতদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় ৮ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা রিপন চৌধুরী, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, বিএনপি নেতা সেলিম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কৃষকদল নেতা রুহুল, ছাত্রদল নেতা আরেফিন রানা ও আল হেলাল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জুবায়ের। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com