1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাংগাইলের মধুপুরে রাতের অন্ধকারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে দিল দুর্বৃত্তরা - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
টাংগাইলের মধুপুরে রাতের অন্ধকারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে দিল দুর্বৃত্তরা

টাংগাইলের মধুপুরে রাতের অন্ধকারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে দিল দুর্বৃত্তরা

সকালের বার্তাঃ-

টাংগাইলের মধুপুরে রাতের আঁধারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে দিল দুর্বৃত্তরা। ১২ আগস্ট (মঙ্গলবার ) দিবাগত রাতের অন্ধকারে ৬২ বিঘা জমির অনেক গাছই কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

১৩ আগস্ট (বুধবার ) সকালে শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে কাটা গাছ দেখে জামায়াত নেতা সাইফুল ইসলাম ও হাবিবুর রহমানকে জানালে তারা সরেজমিনে বাগান দেখে বিস্মিত হয়ে যান। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় প্রায় ৩০ লক্ষ টাকার পেয়ারা গাছ কেটে রেখে যায় দুর্বৃত্তরা।

জামায়াত নেতাদের সাথে কথা বলে জানা যায় তাদের সাথে পূর্ব শত্রুতার কোন ঘটনা নেই। তবে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, বাগানের মালিকদের মধ্যে ভীতি সঞ্চার করে কিছু টাকা হাতিয়ে নেওয়ার লোভে স্থানীয় কয়েকজন প্রভাবশালী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। টাংগাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের শেষ প্রান্তে ভুটিয়া চৌরাস্তার কাছে অবস্থিত এ বাগানে প্রায় ১৪ হাজার পেয়ারা গাছ ও ২ হাজার পেঁপে গাছ আর মাত্র ১৫ দিন পরেই বিক্রির উপযুক্ত হবে।

বাগানের মালিক টাংগাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম ও মধুপুর পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান এ ঘটনায় হতবাক হয়ে প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিপূরণ আদায়ের জন্য অনুরোধ করেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় স্থানীয় আব্দুল বাছেদ,মালেক,রফিক ও শাহআলমরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com