1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
টাঙ্গাইলে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

টাঙ্গাইলে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

সকালের বার্তাঃ- টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করেই টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) জেলা কার্যালয়ে অভিযানপরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)‌। মঙ্গলবার(২৯ এপ্রিল) দুপুরে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে অভিযোগ প্রসঙ্গে দুদক জানায়, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন, এলজিইডি’র তত্ত্বাবধানে গ্রাম-গঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখা এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডি’র বিভিন্ন কর্মকর্তাগণ কর্তৃক নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
দুদক টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. নুর আলম জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক । অভিযোগ গুলো মাঠ পর্যায়ে গিয়ে যাচাই বাছাই করা হবে। পরবর্তীতে জেলার কালিহাতী, মধুপুর, ভূঞাপুর ও সখীপুর উপজেলায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com