1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে তুচ্ছ ঘটনার জেরে অটোরিক্সা চালক নিহত - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
টাঙ্গাইলে তুচ্ছ ঘটনার জেরে অটোরিক্সা চালক নিহত

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনার জেরে অটোরিক্সা চালক নিহত

সকালের বার্তাঃ- টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত ওই অটোরিক্সা চালকের নাম ময়েজ উদ্দিন মোন্না (৪৫)। তিনি পৌরসভার নং ৭ নং ওয়ার্ডের চরপাতুলী এলাকার হুরমুজ আলীর ছেলে।

বুধবার(১৬ এপ্রিল) বেলা ১১ টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের চাচাতো ভাই নাসীর উদ্দিন জানান,মঙ্গলবার সন্ধ্যায় অটোরিক্সা চালক ময়েজ উদ্দিন পৌরসভার বেবীষ্ট্যান্ড এলাকায় অটো নিয়ে এসে দুইজন যাত্রী তোলেন। সিরিয়াল ভেঙে যাত্রী কেন তুললেন এ নিয়ে একই এলাকার মধু মিয়ার ছেলে অটো চালক রাব্বির সাথে তর্কবির্তক হয়। একপর্যায়ে রাব্বি মিয়া তার ভাই রবিউলকে ডেকে এনে ময়েজ উদ্দিনকে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারতে থাকে। মারপিটের কারণে ময়েজ মাটিতে লুটিয়ে পরলে রবিউল তার হাতে থাকা অটোর চাবি দিয়ে বুকে আঘাত করেন এবং উর্পযপরি বুকে লাথি মারতে থাকেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় ময়েজ উদ্দিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১১ টা ৩০ মিনিটে ময়েজ উদ্দিন মোন্নার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগমকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।

এঘটনায় টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহম্মেদ মুঠোফোনে জানান, বিষয়টি তিনি জানেন না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com