1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ

সকালের বার্তাঃ-
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর (হত্যাকারী দল) একটি প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌরসভাধীন সন্তোষ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ প্রতিবেদকের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে একটি চিঠি দিয়ে আসেন অচেনা এক ব্যক্তি। শুক্রবার সকালে সেই চিঠি আজাহারুল ইসলামকে দেওয়া হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চিঠিতে বলা হয়েছে, “চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।”
চিঠিতে আরো লেখা হয়েছে, “দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই, আগামী আগস্টের ৩ তারিখ রবিবার সন্ধ্যা ৭টায় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com