রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সকালের বার্তাঃ-সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে ১৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ০৫ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ০১ (এক) জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ জুন ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৫:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন কস্তরি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচার মামলা নং-১৩০৫/২০, ঢাকা জেলার সাভার থানা মামলা নং-০৭(০৩)১৫, ধারাঃ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/১০ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ ৫০ হাজার টাকার জরিমানা দণ্ডে দণ্ডিত আসামী ১। মোঃ সুজন শিকদার (৩৭), পিতা- মোঃ সালাম শিকদার, সাং- কস্তরী পাড়া দক্ষিন, থানা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply