1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ক্লুলেস প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী জামিল ওরফে সোনা মিয়া (৪৩) কে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার  - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ক্লুলেস প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী জামিল ওরফে সোনা মিয়া (৪৩) কে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার 

টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ক্লুলেস প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী জামিল ওরফে সোনা মিয়া (৪৩) কে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার 

সকালের বার্তাঃ-

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, নিহত ফিরোজ আল মামুন (৪৬) দীর্ঘদিন যাবত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত ০৯/০৩/২০২৫ খ্রি.তারিখ সে মালয়েশিয়া থেকে একেবারে বাংলাদেশে চলে আসে এবং গাড়ী ব্যবসা করার জন্য চেষ্টা করতে থাকে। বিদেশ থেকে আসার পর তার মাকে নিয়ে বাড়ীতে বসবাস করছিল। এমতাবস্থায়, গত ২১ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ১০:০০ ঘটিকায় প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) তার মা সহ রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরের দিন ২২ জুলাই ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ৬:০০ ঘটিকায় মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের তরফপুর (মাটিয়াঘারা) সাকিনস্থ জনৈক আহসান মুন্সি এর কৃষি জমির আইলের উপর অজ্ঞাতনামা আসামীরা নিহত ফিরোজ আল মামুন (৪৬)কে হত্যা করে ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় নিহতের ভগ্নীপতি এ, বি, এস, ফরহাদ মোল্লা (৬১) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২২/০৭/২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। উক্ত মামলা রুজুর পরপরই সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং উক্ত মামলার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা শুরু করে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৫খ্রি. রাত অনুমান ২০:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মুচিরচালা এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল মির্জাপুর থানার ক্লুলেস ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী জামিল ওরফে সোনা মিয়া (৬০)কে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com