1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইল মির্জাপুর থানাধীন সোহাগপুর বাজার এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ (২৮) সিপিসি-৩ , র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার। - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
টাঙ্গাইল মির্জাপুর থানাধীন সোহাগপুর বাজার এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ (২৮) সিপিসি-৩ , র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার।

টাঙ্গাইল মির্জাপুর থানাধীন সোহাগপুর বাজার এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ (২৮) সিপিসি-৩ , র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার।

সকালের বার্তাঃ-

এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধৃত আসামি মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ(২৮) ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। বাদীর মেয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ণরত। বাদীর বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে আসামি ভিকটিমকে বিভিন্নভাবে অশালিন কথাবার্তা এবং কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এরই প্রেক্ষিতে গত ১৭ জুন ২০২৫ তারিখ রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাত্রী অনুমান ০১.৪০ ঘটিকায় আসামি ভিকটিমের জানালায় নক করে ভিকটিমকে মোবাইল ফোনে গেম খেলানোর কথা বলে বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠান এর রুমে ডেকে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২, তারিখ- ১৯ জুন ২০২৫ খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০২৫)। উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ সময় সন্ধ্যা ১৭.৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন সোহাগপুর বাজার এলাকা হতে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামী মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com