মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ-
গত ০৪/০৮/২০২৪ তারিখ সকাল ১১.টার সময় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী আগ্নেয়াস্ত্র পিস্তল শর্টগান এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমন ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে বাদী মোঃ লাল মিয়া (৩০) এর বাম পায়ের হাটুর নিচে লাগিয়া পা ভেদ করায় বাদী মাটিতে লুটিয়ে পড়েন এবং আরো অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুত্বরভাবে আহত হন। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে বাদী কিছুটা সুস্থ হলে টাঙ্গাইল সদর থানার মামলা নং-৩০/৩০০, তারিখ-৩১/০৮/২০২৪, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০ দায়ের করেন।
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০২/০৮/২০২৫ ইং শনিবার সময় অনুমান রাত ৮ টা:০৫ মিনিটে টাঙ্গাইল কালিহাতি থানাধীন ভুক্তা বাজার এলাকা হতে উক্ত মামলার এজাহার নামীয় আসামী তোফাজ্জল (৩৮), জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply