1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইল সদর থানায় ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ জন - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
টাঙ্গাইল সদর থানায় ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ জন

টাঙ্গাইল সদর থানায় ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ জন

সকালের বার্তাঃ-

টাঙ্গাইল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ তানবীর আহমেদ জানান, টাঙ্গাইল সদর থানা পুলিশ, ডিবি পুলিশের একটি বিশেষ টিম এবং স্থানীয় চৌকস বাহিনীর সমন্বয়ে গঠিত দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২টা ৩০ মিনিটের সময় টাঙ্গাইল সদর থানাধীন বিসিক, তারুটিয়া,সাকিনস্হ সংলগ্ন টাংগাইল পেপার এন্ড বোর্ড মিলের পেছন থেকে সন্দেহজনক তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিশেষ কায়দায় মোড়ানো ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোঃ জুয়েল (৩৮), পিতা: মৃত আবু বক্কার , মাতা-মৃত জাহানারা বেগম, সাং: কাঠাল বাড়িয়া।
২. মোঃ দিপু (২২), পিতা: মোঃ সারোয়ার হোসেন, মাতা-মোছাঃ মেরিনা খাতুন।
৩. মোঃ শাকিল হোসেন (২৬), পিতা: মোঃ রেজাউল করিম,মাতা-মোছাঃ সিমা খাতুন, উভয় সাং: ধুতরাবন,সর্ব থানা, কাশিয়া ডাঙা, জেলা,রাজশাহী বলিয়া প্রকাশ করেন।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com