1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী-সুলতান সালাউদ্দিন টুকু - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী–সুলতান সালাউদ্দিন টুকু

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী–সুলতান সালাউদ্দিন টুকু

সকালের বার্তাঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পি. আর পদ্ধতির সমালোচনা করে বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দীপ এমপি পাইছি মালদ্বীপ।
এরকম হলে কি চলবে? এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।
বুধবার (৩সেপ্টেম্বর ) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন পি.আর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না। পি আর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে।
তিনি আরো বলেন, টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে । নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে।
টুকু আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেষ হয়ে যাবে।
এটা মনে করে ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়েছিলো।
মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর নাই শেষ হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে। এছাড়াও অসংখ্য নেতাকর্মীকে জেলের ঘানি টানতে হয়েছে। তারপরেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবোধ্য ভাবে কাজ করেছে।
তিনি আরো বলেন, এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক
এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম , সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সিরিয়ার যুগ্ন সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com