1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
বিএনপি নেতাদের অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
বিএনপি নেতাদের অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ

বিএনপি নেতাদের অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপি নেতাদের অতিথি না করায় শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে বিএনপি নেতারা। এতে ক্ষোভ প্রকাশ করেছে খেলাধুলায় অংশ নিতে আসা শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অর্জুনা ইউনিয়ন পর্যায়ের ২৩টি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে। উদ্বোধনকালে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানের নেতৃত্বে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মী ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়। পরে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসা বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা চলে যায়।

এ ব্যাপারে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানকে মুঠোফোন কল করলে হাকিম ডাক্তার নামে তার এক সহকর্মী জানান, সাবেক মন্ত্রী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নাম ক্রীড়া প্রতিযোগিতার কার্ডে না থাকায় ও না জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় বন্ধ করে দেন।

জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছারোয়ার জাহান বলেন, স্থানীয় বিএনপি নেতাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু উদ্বোধনের সময় মঞ্চে না ডাকায় কিছু লোকজন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে ইউএনও মহোদয়কে অবগত করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঘটনাটির ব্যাপারে এখনও কেউ জানায়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com