1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন - দৈনিক সকালের বার্তা ২৪ কম

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন

সকালের বার্তাঃ-
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘৪র্থ জাতীয় বিতর্ক উৎসব’ সম্পন্ন হয়েছে। শনিবার(২৪ মে) সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপাচার্য(ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।
মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী(২৩ ও ২৪ মে) অনুষ্ঠিত ওই বিতর্ক উৎসবে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশ নেয়। চূড়ান্ত বিতর্কে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছেন মিরাজ বিশ্বাস এবং সেরা বিতার্কিক ফাইনাল হয়েছে কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ডক্টর মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কো-মর্ডারেটর ডক্টর জিয়াউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো. আবু জুবাইর, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো. আনিসুর রহমান আনিছ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর ইমাম হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উৎসবের চিফ কোর অ্যাডজুডিকেটর রাসেল সরকার ও কোর অ্যাডজুডিকেটর ও ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম হিমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডিবেটিং সোসাইটির সভাপতি মোছা. রোকসানা রুকু।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পুঁথিগত বিদ্যার জন্য নয় বরং মুক্তচিন্তা, যুক্তিবাদিতা ও মানবিক গুণাবলি বিকাশের ক্ষেত্র। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যে বোধ ও বিচার-বুদ্ধি অর্জন করছে তা আগামির বাংলাদেশ গড়ার শক্তি হয়ে উঠবে।
বিতর্ক উৎসবে প্রাণ, সজীবগ্রুপ, নবআলো, নাসিরগ্রুপ, জব মেডিসিন ও জয়কালী মিষ্টান্ন ভান্ডার সার্বিক সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com