সকালের বার্তাঃ- টাঙ্গাইলের ভূঞাপুরে মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহানা পারভিন ও প্রেমিক বাবলুকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে রেহানার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পলশিয়া গ্রামের মো. শাহ আলমের স্ত্রী। অপর দিকে প্রেমিক মো. বাবলু মিয়া সার পলশিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি ‘ডেকোরেটর বাবলু’ নামে পরিচিত।
এলাকাবাসীরা জানায়, দীর্ঘ দিন ধরে মহিলা নেত্রী রেহানা পারভীন এবং মো. বাবলুর মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। গতকাল রাতে তারা উপজেলার পলশিয়া গ্রামের রেহানার বাড়িতে আপত্তিকর অবস্থায় মিলিত হন। পরে গ্রামবাসী ওই বাড়িটি ঘিরে ফেলে এবং হাতেনাতে তাদের দু’জনকেই আটক করে। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ভিড় জমায়।
বাবলু মিয়া ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক এবং রেহেনা পারভীন ৩ সন্তানের জননী।
রেহেনা পারভীনের ছেলে আব্দুল্লাহ জানায়, বাবলু মিয়ার সাথে তাদের পারিবারিক এবং ধার দেনা সম্পর্ক রয়েছে।
ভূঞাপুর থানার এসআই (মামলার তদন্ত কর্মকতা) কামরুল ইসলাম বলেন, তাদের মধ্যে অনেক আগে দেখেই অবৈধ সম্পর্ক ছিল, স্হানীয়রা ওৎ পেতে ছিল, যখন বাড়ির ছাদে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন তারা হাতেনাতে ধরে মারধর করে। গ্রাম পুলিশ সংবাদ দিলে আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাদেরকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply