1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, নিহত ১ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, নিহত ১

ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, নিহত ১

মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর উল্টে গেছে। এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. রমেচা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
মোছা. রমেচা বেগম একই এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী। পরিবার ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেচার বসতঘরে ঢুকে উল্টে পড়ে এবং সেই ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
ভূঞাপুর থানার ডিউটি অফিসার এসআই অনন্ত দাস বলেন, পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com