1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ

সকালের বার্তাঃ-
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২০ আগষ্ট বুধবার সকালে টাঙ্গাইল জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। সভায় মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কারাবন্দিদের সচেতন করা হয় এবং মাদকের কুফল সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে মাদক মামলায় আটক কারাবন্দীরা মাদক গ্রহণ না করার প্রত্যয়ে মাদকবিরোধী শপথ পাঠ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com