1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শ্যালিকার, দুলাভাই হাসপাতালে - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শ্যালিকার, দুলাভাই হাসপাতালে

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শ্যালিকার, দুলাভাই হাসপাতালে

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন, আর তার দুলাভাই ঢাকার একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ি এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শহিদুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে আমরা খবর পাই, আনালিয়া বাড়ি এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখি, মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com