সকালের বার্তাঃ- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় রাস্তায় ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলার সন্দিগ্ধ ০১ (এক) জন আসামী গ্রেফতার
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় বাদী মোঃ আবুল বাশার (২৮) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি.সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় ১৯,৯৮,৪৫০/-(উনিশ লক্ষ আটানব্বই হাজার চারশত পঞ্চাশ) টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল মোট ৬০ (ষাট) ড্রাম তেল রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১ ট্রাকে করে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশিরা বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করে। ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুর ইউপিস্থ শুভূল্যা সাকিনের জনৈক নিজাম উদ্দিন এর বাড়ীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলগামী লেনে একটি হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামায়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ আবুল বাশার (২৮) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২ ডিসেম্বর ২০২৪ খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন ২০২৫ খ্রি. দুপুর অনুমান ১৪:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডষ্টোর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামী ১। মোঃ অলি আহমেদ (৪৩), পিতা-মোঃ সুরুজ আলী, সাং-শিবাশ্রম, থানা- মদন, জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply