মামলার এজাহারসূত্রে জানা যায় যে, গত ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় বিবাদীগণ মির্জাপুর থানাধীন বংশীনগর সাকিনস্থ ভিকটিমের বাড়ীর পাশে বিরোধীয় একটি জমি দখল করতে গেলে ভিকটিম ও তার পরিবারের লোকজন নিষেধ করে । এতে বিবাদীগণ দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ফজল হক (৫৫)‘কে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিম ফজল হক (৫৫)কে মুমূর্ষু অবস্থায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম আক্তার (৩৮) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
যার মামলা নং-৩০, তারিখ-২৮/০৪/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল সিপিসি-১, র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সহযোগীতায় ১৯ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ২১:৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর হতে ফজল হক (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। শাহজাহান (৫৫) এবং ২। শরিফ (৪০), উভয় জেলা- টাঙ্গাইলদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
Leave a Reply