1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আবু সামা (৬০) হত্যা মামলার এজাহারনামীয় ০৩নং আসামি তুহিন (২০) কে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আবু সামা (৬০) হত্যা মামলার এজাহারনামীয় ০৩নং আসামি তুহিন (২০) কে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,

লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আবু সামা (৬০) হত্যা মামলার এজাহারনামীয় ০৩নং আসামি তুহিন (২০) কে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,

সকালের বার্তাঃ-

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, নিহত আবু সামা (৬০) এর ছেলে অত্র মামলার বাদী রুবেল হোসেন বাদল (৪১) গত ২৬ জুন ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৩:০০ ঘটিকায় তার জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় ১নং আসামী হাসেম আলী (৪২) এর জমির আইল ভেঙ্গে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে পরের দিন ২৭ জুন ২০২৫ খ্রি. সকাল অনুমান ১১:৪৫ ঘটিকায় মামলার বাদী মোঃ রুবেল হোসেন (বাদল) (৪১), তার পিতা নিহত আবু সামা (৬০) ও বাদীর ছোট ছেলেসহ স্থানীয় সানিয়াজান বাজার হতে বাড়ি ফেরার পথে ১নং আসামী হাসেম আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বিবাদীগণ পূর্ব শক্রতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে নিহত আবু সামা (৬০) সহ বাদী ও বাদীর ছেলেকে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে, স্থানীয়রা আবু সামা (৬০)সহ আহতদেরকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সামা (৬০)কে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় নিহতের ছেলে মোঃ রুবেল হোসেন (বাদল) (৪১) বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৪২, তারিখ-২৭/০৬/২০২৫খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।

উক্ত মামলার রুজুর পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ও সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৫ খ্রি.রাত অনুমান ১১:১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আবু সামা (৬০) হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী ১। মোঃ তুহিন (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com