1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
সালাম পিন্টুর সুস্থতা কামনায় গণ ইফতারের আয়োজন করেন গোলাম মওলা - দৈনিক সকালের বার্তা ২৪ কম

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ব্যারিষ্টার জিয়ার উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় সদকায়ে জারিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানের শীর্ষের নমিনী ইঞ্জিঃএম ইকবাল হোসেনের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল। খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন আমাদের নেতৃত্বেই দেশের চাকরি ব্যবস্থায় দীর্ঘদিনের কোটা বৈষম্যের অবসান ঘটেছে-শাকিল উজ্জামান সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার কে এই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো?
সালাম পিন্টুর সুস্থতা কামনায় গণ ইফতারের আয়োজন করেন গোলাম মওলা

সালাম পিন্টুর সুস্থতা কামনায় গণ ইফতারের আয়োজন করেন গোলাম মওলা

সকালের বার্তা ডেস্ক রিপোর্টঃ- বিএনপির ভাইস চেয়ারম্যান ও কারামুক্ত সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর শারীরিক সুস্থতার জন্য টাঙ্গাইলের ভূঞাপুরে গণ ইফতার আয়োজন করেছেন গোবিন্দাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম মওলা।

রবিবার (২ মার্চ) মাহে রমজানের প্রথম রোজায় গোবিন্দাসী খানু বাড়ি জামে মসজিদ মাঠে এই ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি লুৎফর রহমান ঠান্ডু, গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভূঁইয়া, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির মণ্ডল, গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।

ইফতারে অংশগ্রহণকারীরা সালাম পিন্টুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

আয়োজক গোলাম মওলা বলেন, সালাম পিন্টু আমাদের অনুপ্রেরণা। তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি এবং এই আয়োজন করেছি যাতে সবাই একসঙ্গে তার মঙ্গল কামনা করতে পারেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টুর ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com