মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
সকালের বার্তা:- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-২, র্যাব-১৩, নীলফামারী কর্তৃক পৃথক দুটি যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভিকটিম ফজল হক (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় ০৩ (তিন) আসামী গ্রেফতার করেছে
মামলার এজাহারসূত্রে জানা যায় যে, গত ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় বিবাদীগণ মির্জাপুর থানাধীন বংশীনগর সাকিনস্থ ভিকটিমের বাড়ীর পাশে বিরোধীয় একটি জমি দখল করতে গেলে ভিকটিম ও তার পরিবারের লোকজন বাঁধানিষেধ করে। এতে বিবাদীগণ দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ফজল হক (৫৫)‘কে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে ভিকটিম ফজল হক (৫৫)কে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম আক্তার (৩৮) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৩০, তারিখ-২৮/০৪/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-২, র্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০৮ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:১০ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন শিংপাড়া এলাকা হতে ফজল হক (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মাহফুজা আক্তার মিতু (৩০), পিতা- মৃত মান্নান মিয়া, ২। পারভীন আক্তার (৫০), স্বামী- মৃত মান্নান মিয়া, উভয় সাং- বংশীনগর, থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপর একটি অভিযানে ভোর অনুমান ০৪:২০ ঘটিকায় পঞ্চগড় সদর থানা এলাকা হতে ফজল হক (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ মাইন উদ্দিন @ পারভেজ (২৬), পিতা- মৃত মান্নান মিয়া, সাং- বংশীনগর, থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply