1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
লোকসাহিত্য-সংস্কৃতির ছোঁয়া: বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শুরু ”অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০” - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
লোকসাহিত্য-সংস্কৃতির ছোঁয়া: বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শুরু ”অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০”

লোকসাহিত্য-সংস্কৃতির ছোঁয়া: বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শুরু ”অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০”

আফ্রিদ হোসেন, বুটেক্স প্রতিনিধিঃ- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রাঙ্গণে বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শুরু হলো পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব “অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০”। বর্ণিল এই উৎসবটি ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।

পাঁচ দিনব্যাপী এই উৎসবের বিস্তৃত অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে সাহিত্য, নাটক, চলচ্চিত্র এবং সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

১২ অক্টোবর (রবিবার) উৎসবের সূচনা হবে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে পাঠচক্র ও সাহিত্য কথনের মাধ্যমে। ১৩ অক্টোবর (সোমবার) বুটেক্সের কদমতলায় অনুষ্ঠিত হবে পথ নাটক। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বুটেক্স অডিটরিয়ামে থাকছে থিয়েটার কর্মশালা “হাতে খড়ি”। ১৫ অক্টোবর (বুধবার) থাকছে শর্টফিল্ম প্রদর্শনী।

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) উৎসবের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে থাকছে একাধিক অনুষ্ঠান। দুপুরে মেলা উদ্বোধন এবং দুপুরে ডিপার্টমেন্টাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকালে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় অতিথিদের আলোচনা সভা এবং রাতে সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড পারফরম্যান্সের মাধ্যমে ফোক ফেস্ট ২.০ এর সমাপ্তি ঘটবে।

বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ চৌহান বলেন, “বুটেক্স সাহিত্য সংসদ সবসময়ই বাংলার সাহিত্য ও সংস্কৃতি চর্চার দিকটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এবারে আয়োজন করছি আমরা “অরণ্যের সুর~ফোক ফেস্ট ২.০ ।”

তিনি আরও বলেন, “এ আয়োজনে শিক্ষার্থীরা লোকসাহিত্য ও লোকসংস্কৃতির ছোঁয়া পাবে, একইসাথে তাদের সৃজনশীলতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করবে ‘অরণ্যের সুর’। এ আয়োজন ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীর সুষ্ঠু বিনোদনের খোরাক হিসেবে কাজ করবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের উদ্দেশ্য বুটেক্স সাহিত্য সংসদ কাজ করে চলেছে।”

বুটেক্স সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা বলেন, “’অরণ্যের সুর – ফোক ফেস্ট ২.০’ আয়োজনটি আমাদের কাছে শুধুই একটা অনুষ্ঠান না, এটি আমাদের নিজেদের তৈরি একটা উৎসব। সারা বছর আমরা এই আয়োজনের জন্য অপেক্ষা করি। আশা করছি এই ফোক ফেস্ট সবাইকে একটু সময়ের জন্য হলেও সাহিত্য-সংস্কৃতির জগতে টেনে আনবে। নতুনরা অনুপ্রাণিত হবে, পুরোনোরা নিজেদের গল্প আবার খুঁজে পাবে।

উল্লেখ্য, বুটেক্স সাহিত্য সংসদের মূলমন্ত্র হলো ”সাহিত্যের সুতোয় বুনি মননের উত্তরীয়”। এই মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বুটেক্স সাহিত্য সংসদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com