শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ-
এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম গোলাপী বেগম (৪০) গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সন্ধ্যায় পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে ভিকটিম যথা সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ভিকটমের মোবাইলে ফোন করলে মোবাইল বন্ধ পায় এবং পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ২৬ অক্টোবর ২০২৫ খ্রি.সকাল অনুমান ০৮:০০ ঘটিকায় অজ্ঞাতনামা লোকের মাধ্যমে জানতে পারে যে, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বাইমহাটি সাকিনস্থ জনৈক কামরুজ্জামান টুটুল এর মালিকাধীন খালের মধ্যে অজ্ঞাতনামা এক মহিলার লাশ ভেসে উঠেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে যেয়ে গোলাপী বেগমের লাশ সনাক্ত করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোঃ বিশু মিয়া (৬৭), বাদী হয়ে টাঙ্গাইল মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩, তারিখ-২৬ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিধানিক দল ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.সন্ধ্যা অনুমান ১৭:৩০ ঘটিকায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন রাথুরা এলাকার তনুবাজার হতে টাঙ্গাইল মির্জাপুর থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ হবু মিয়া (২৯), জেলা-টাঙ্গাইল কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply