1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
একটি দল বলে ভোট দিলেই বেহেস্তের টিকিট পাওয়া যাবে…সুলতান সালাউদ্দিন টুকু - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
একটি দল বলে ভোট দিলেই বেহেস্তের টিকিট পাওয়া যাবে…সুলতান সালাউদ্দিন টুকু

একটি দল বলে ভোট দিলেই বেহেস্তের টিকিট পাওয়া যাবে…সুলতান সালাউদ্দিন টুকু

oppo_2

সকালের বার্তাঃ-

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজকে একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করছে। বিভিন্ন যায়গায় গিয়ে বলে উনাদের ভোট দিলেই বেহেস্তের টিকিট পাওয়া যাবে। আমি যদি ইসলামের বিধান না মেনে চলি, নামাজ না পড়ি, রোজা না করি, ফরজ হজ্ব না করতে যাই, যাকাত না দেই, আমি যদি অন্যায় কাজে লিপ্ত থাকি, তাহলে কি ওই দলকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে? যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে তাদেরকে মোনাফেক বলা হয়।।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার পাড় দিঘুলিয়া মসজিদ প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ আব্দুর রউফের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভায় তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা নিজেদের পরিচয় ১৭ বছর লুকিয়ে এই দোসরদের সাথে তাল মিলিয়ে তারা চলেছে, তারা পরিচয় গোপন করে চলে, গোপনে কাজ করে। তারা কি ভাল কাজ করে। এদেরকে প্রতারক বলা হয়। আমি বলতে চাই এই সমস্ত মোনাফেক, প্রতারকদের স্থান অন্তত টাঙ্গাইলের মাটিতে হবেনা।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আকিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। অসুষ্ঠানটি শহীদ আব্দুর রউফ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com