শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ-
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ৩০ কেজি গাঁ’জাসহ দুই মাদককারবারিকে গ্রে”ফতার করা হয়েছে। ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত চেকপোস্টে একটি হলুদ ও নীল রঙের মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে পিকআপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রনি (৩৯), আক্কেলপুর, জয়পুরহাট এবং মোঃ রনি (২৯), কেরানীগঞ্জ, ঢাকা। তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজার পাশাপাশি পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
Leave a Reply