1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
উল্লাপাড়ায় মানব পাচার চক্রের তিন সদসকে আটক করেছে পুলিশ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
উল্লাপাড়ায় মানব পাচার চক্রের তিন সদসকে আটক করেছে পুলিশ

উল্লাপাড়ায় মানব পাচার চক্রের তিন সদসকে আটক করেছে পুলিশ

সকালের বার্তাঃ-

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ৩ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসম্বের) রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলো, উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই একই উপজেলার মধ্যবড়হর গ্রামের মোন্নাফ প্রামানিক ও মোন্নাফের স্ত্রী সোনিয়া খাতুন।

নিখোঁজ রাকিব হোসেন স্বাধীন (২৩) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও উল্লাপাড়া থানার এস,আই সুমন মাহমুদ বলেন, দালাল আবুল কালাম আজাদ কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন স্বাাধীনকে ইতালী পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৫ লাখ টাকা নেয়। এরপর চলতি বছরের ২২ মে স্বাধীণ বিমানবন্দন থেকে বাংলাদেশ ত্যাগ করেন।

তাকে প্রথমে ভারতের চেন্নাই, এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলংকা, মিশর ও সর্বশেষ লিবিয়া নিয়ে যাওয়া হয়। মাঝে ছেলে স্বাধীন আটক হয়েছে এবং কারাগারে আছে এমন কথা বলে তার পরিবারের কাছ থেকে দু’দফায় আরো ১০ লাখ নেয় দালাল কালাম। এ অবস্থায় ১২ নভেম্বর ১২২জনকে একটি ট্রলারে করে লিবিয়ার উপকুল থেকে ভূমধ্যসাগর পথে ট্রলারে ইতালি পাঠানোর চেষ্টা করেন দালালরা।

স্বজনদের দাবী কিছুদুর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে গেলে ট্রলারে থাকা স্বাধীনসহ ৯৭জনকে মারধরের পর হত্যা করে সাগরে ভাসিয়ে দিয়েছেন দালালরা। বিষয়টি জানার পর স্বজনরা শনিবার বিকেলে দালাল কালামকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

এরপর রাতেই নিখোঁজ স্বাধীনের বাবা বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে মোন্নাফ প্রমানিক ও তার স্ত্রী সোনিয়া খাতুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com