1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
কোম্পানীগঞ্জে বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
কোম্পানীগঞ্জে বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

কামরুজ্জামান নোয়াখালী থেকেঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব এবং একাধিকবার কারা নির্যাতিত নেতা মাহমুদুর রহমান রিপনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় একটি স্থানীয় পত্রিকায় তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর খবর প্রকাশিত হয়েছে। এতে ক্ষুদ্ধ হয়েছেন ওই নেতার অনুসারী দলীয় নেতা-কর্মী এবং শুভাকাঙ্খীরা।

গতকাল রাতে উপজেলার বসুরহাটে মাহমুদুর রহমান রিপন তাঁর কার্যালয়ে জাতীয় দৈনিক পত্রিকার উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার সম্পর্কে প্রকাশিত খবরটি আদৌ সত্য নয়। এখন যে কোন কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে। এখানে দুর্নীতি-অনিয়ম করার কোন সুযোগ নেই। স্বচ্ছভাবে ১৩জন ঠিকাদারের উপস্থিতিতে কাজের চেন্ডার হয়েছিল। এতে কাজের ভাগাভাগি করারও অবস্থা নেই। দলের জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। তবুও জনমনে এবং প্রতিপক্ষের লোকজনের কাছে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য উক্ত খবরটি ষড়যন্ত্রমূলকভাবে প্রকাশ করা হয়।

এই খবরের আমি তীব্র নিন্দা জানাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান রিপন বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সব সময় মাঠে কাজ করছি। প্রসঙ্গত, বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপন বিগত আ’লীগ সরকারের সময়ে বহুবার মামলা-হামলার শিকার হয়েছেন। বার বার তাকে জেলেও যেতে হয়েছে। তবুও দলের শৃঙ্খলা বিরোধী কোন কাজে তিনি জড়িত হননি। এখনো দলকে তৃণমুল থেকে উপজেলা পর্যন্ত সংগঠিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতারা জানিয়ে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com