1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে জামায়াতের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদের মোটরসাইকেল শোডাউন - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে জামায়াতের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদের মোটরসাইকেল শোডাউন

টাঙ্গাইলে জামায়াতের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদের মোটরসাইকেল শোডাউন

সকালের বার্তাঃ- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়নে এ মোটরসাইকেল শোডাউন করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধীক মোটরসাইকেল নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক টাঙ্গাইল শহরের হেলিপ্যাড সমাবেত হয়ে মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়। শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভায় পরিণত হয়।


এ সময় টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনশ্রোত প্রমাণ করছে জনগণ পরিবর্তন চায়। টাঙ্গাইল সদর আসনের উন্নয়ন, ন্যায়-অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।
শোডাউনে জামায়াতের জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,টাঙ্গাইল শহর জামায়েতের আমীর অধ্যাপক মিজানুর রহমান, টাঙ্গাইল সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল,টাঙ্গাইল শহর সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলাম ও আলমগীর হোসেনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোডাউনে উপস্থিত নেতৃবৃন্দরা জানায় , এই গণজোয়ারই প্রমাণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

ইমরুল হাসান বাবু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com