1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে জুলাই যোদ্ধা ফাতেমার ফেস্টুন সরিয়ে কোচিং এর প্রচার, সমালোচনার ঝড় - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে জুলাই যোদ্ধা ফাতেমার ফেস্টুন সরিয়ে কোচিং এর প্রচার, সমালোচনার ঝড়

টাঙ্গাইলে জুলাই যোদ্ধা ফাতেমার ফেস্টুন সরিয়ে কোচিং এর প্রচার, সমালোচনার ঝড়

সকালের বার্তাঃ-

টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের পাশে বিদ্যুতের খুটি থেকে জুলাই যোদ্ধা ফাতেমা রহমান বীথির ফেস্টুন সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে উদ্ভাস কোচিং সেন্টারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সম্প্রতি বীথির ফেস্টুন সরিয়ে উদ্ভাসের ফেস্টুন লাগানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ফাতেমা রহমান বীথি ‘বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিচার, সংস্কার ও নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকুন’ সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন টাঙিয়ে ছিলেন। পরে ফাতেমা রহমান বীথির ফেস্টুন সরিয়ে উদ্ভাসের ফেস্টুন টাঙানো হয়েছে।

জাহিদ রানা নামের এক শিক্ষক বলেন, খুবই দুঃখজনক কাজ। এটা করা একদমই ঠিক হয়নি । দেশ থেকে এই কোচিং ধান্দাবাজ ব্যবসা বন্ধ করে দিতে হবে ছাত্র-ছাত্রীরা তার নিজস্ব প্রতিষ্ঠানে পড়েই মেধা অর্জন করতে হবে সেই নিয়ম চালু করতে হবে।

আদনান সরোয়ার নামের এক ব্যক্তি বলেন, এই উদ্ভাস একটা বিজনেজ ছাড়া কিছু নাহ। লীগের দালাল এর মালিক। এখন হুজুর সাজছে।

ফাতেমা রহমান বীথি বলেন, আমার ফেস্টুন সরিয়ে উদ্ভাস কোচিং সেন্টারের অনৈতিক কাণ্ড। আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা ও সচেতনতামূলক আহ্বান নিয়ে ফেস্টুন লাগিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে উদ্ভাস কোচিং সেন্টার সেই স্থান থেকে আমার ফেস্টুনটি সরিয়ে তাদের বানিজ্যিক ফেস্টুন সেখানে লাগিয়েছে। এ বিষয়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা দ্বায় অস্বীকার করে, যা একধরনের গা-ছাড়া মনোভাব এবং দায়িত্বহীনতা। আমার প্রশ্ন- এতো এতো ফেস্টুন থাকতে কেন আমার ফেস্টুনই তাদের সরাতে হলো? কে দায়িত্ব নিবে এই কাজের? এই একই কাজ আমি করলে বিভিন্ন ফেইসবুক গ্রুপ জুড়ে নীতিবাক্যের ঝড় উঠে যেতো।

উদ্ভাসের ইনচার্জ মো. রাসেল বলেন, আমরা কারো ফেস্টুন সরাইনি। জায়গা ফাঁকা পেয়েছি, সেখানে আমরা ফেস্টুন লাগিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com