1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সকালের বার্তাঃ-

স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে শহরের ১৭নং ওয়ার্ডের রেজিস্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, মির্জা শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মমিনুল হক নিক্সন, যুবদল নেতা আব্দুল্যাহেল কাফী সাহেদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান উজ্জল ও টিটোন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com