1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা

সকালের বার্তাঃ-
টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তম স্ত্রীকে হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের শেষে মগড়া ইউনিয়নের কুইজবাড়িতে নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কুইজবাড়িতে সবাই মিলিত হয়ে প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সোহাগ,সাবেক সভাপতি অ্যাড.জহিরুল ইসলাম, সহ-সভাপতি হারুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মহম্মদ নূর, শহর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড.শাহ আলম,অ্যাড.নাসিরউদ্দিন নিশান, সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুর রহিম,মোঃ ফরহাদ শিকদার, প্রমুখ। এতে উপস্হিত সবাই দ্রুত আনিছুর রহমানের স্ত্রী লিলি আক্তারের সুষ্ঠু বিচারের দাবী জানান। এ সময় তারা হত্যার বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে ৪ থেকে ৫ জন মুখোশধারী ব্যক্তি লিওন বেকারির মালিক বিএনপি নেতা আনিছুরের খোঁজে তার বেকারি কারখানায় প্রবেশ করে। এসময় তারা আনিছুরকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আনিছুর রহমান জানান, হামলাকারীদের চিনতে পারেননি এবং তাদের পরিচয় সম্পর্কে কিছুই নিশ্চিত নন।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন,এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com