1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে রড মিস্ত্রীকে হত্যা - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে রড মিস্ত্রীকে হত্যা

টাঙ্গাইলে রড মিস্ত্রীকে হত্যা

সকালের বার্তাঃ- টাঙ্গাইল সদর উপজেলায় দাইন্যা ইউনিয়নে ফুলচান (১৮) নামের এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৭টার দিকে ইউনিয়নের বসাকপাড়া রোড ছোট বিন্নাফৈর  এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফুলচান ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান ফুলচান ছেলেটি অত্যন্ত ভালো। তাহার কোন এত বড় ধরনের শত্রু আছে বলে মনে হয় না। এই ঘটনা দেখে আমরাও হতবম্ব।তাই প্রশাসনের কাছে অতি দ্রুত এই ফুলচানের আসামিদেরকে খুঁজে বের করা দরকার। তা না হলে এলাকার আইন-শৃঙ্খলার উপর আস্থা হারাবেন জনগন।

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত ৭টা দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ধারনা করা হচ্ছে রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মরদেহটি ফেলে রেখে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com