1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে পৃথক দুই ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে পৃথক দুই ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে পৃথক দুই ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

সকালের বার্তাঃ-
 টাঙ্গাইলে র্যাব-১৪ এর পৃথক দুইটি অভিযানে দুই ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে সখিপুর থানার তক্তারচালা বাজার এলাকা ও সারিঙ্গাচোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (৫ অক্টোবর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন বগুড়ার ধুনট থানার ধর্ষণ মামলার আসামি ও ভগ্নিপতি মো. ইউসুফ আলী (২৫)। অভিযোগ অনুযায়ী, গত ১২ জুলাই তিনি কৌশলে তার ১৩ বছর বয়সী শ্যালিকাকে বাড়িতে একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই ৮ সেপ্টেম্বর ধুনট থানায় মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শনিবার রাতে তাকে সখিপুর থেকে গ্রেপ্তার করে।
দ্বিতীয় ঘটনায় গ্রেপ্তার করা হয় মধুপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সুমন (৪৫)-কে। অভিযোগে বলা হয়, গত ১৫ জুন সন্ধ্যায় তিনি ও অন্যান্য অভিযুক্তরা ১৭ বছর বয়সী এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আদালতের নির্দেশে মধুপুর থানায় মামলা রুজু হলে র্যাব তাকে সখিপুর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com