শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সকালের বার্তা:- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে যাত্রীবাহী বাস যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকার জামগড়া এলাকায় পৌছিয়ে দিতে রওনা হয়ে যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল এর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ২৮ অক্টোবর ২০২৫ তারিখ রাত অনুমান ০৩:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ডে বন্ধু ফল ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে চেকপোস্ট অতিক্রম করাকালে সিগনাল দিয়ে বাসটি থামায়। বাসটি তল্লাশীকালে ১। মোঃ ময়নুল হক (৩৭), থানা-সদর, জেলা- নীলফামারী, ২। মোঃ সাইফুল ইসলাম (২৫), ৩। মোঃ রহিম বাদশা আব্দুর রহিম(২৮), উভয় থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাটদেরকে ১০ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়- বিক্রয়ের জন্য নগদ ৮,৮০০/- (আট হাজার আটশত) টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্যের অবৈধ বাজার মূল্য- ৩,১৫,০০০/-(তিন লক্ষ পনের হাজার) টাকা।
ধৃত আসামীগনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মামলা দায়ের পূর্বক আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply