1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
থেমে নেই আওয়ামী লীগের নেতাদের চক্রান্ত - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
থেমে নেই আওয়ামী লীগের নেতাদের চক্রান্ত

থেমে নেই আওয়ামী লীগের নেতাদের চক্রান্ত

সকালের বার্তাঃ- সাবেক ছাত্রলীগ নেতা মধুপুর আওয়ামীলীগের অন্যতম বুদ্ধিজীবি ধলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্বপন নিজ ইউনিয়নের সভাপতি প্রার্থী ছিলেন এবং পরবর্তী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন । আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবুর উপজেলা নির্বাচনের প্রধান এজেন্ট হিসেবে প্রকাশ্যে নির্বাচনে প্রচারণা করেছেন। ভোট কেন্দ্রে একাই শতাধিক ভোট নৌকা মার্কায় দিয়েছেন বলে স্বীকার করেছেন এবং অন্যদলের নেতাকর্মীদের মারধর করে বের করে দিয়েছেন। বিদ্যালয় সহ আওয়ামী লীগের বিভিন্ন মিটিং এ জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপি-জামায়াতকে প্রকাশ্যে গালি দিতেন। খালেদা জিয়াও তারেক রহমানের মামলা চলাকালীন সময়ে বিচার ও ফাঁসির দাবিতে মিছিল শেষে হোটেলে খাওয়াতেন এবং খাওয়ার বিল দিয়ে আনন্দ উল্লাস করতেন। আলাদা নেতাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাগিয়ে দুর্নীতি করে অঢেল টাকার মালিক হয়েছেন, দখলবাজী, ঘুষ বানিজ্য কৌশলের মাষ্টার মাইন্ড ছিলেন। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু ও ড. আব্দুর রাজ্জাকের বিশ্বস্ত সহচর ও দক্ষিন হস্ত ছিলেন। ৫ই আগস্টের পর ২ সপ্তাহ পালিয়ে থেকে ৫ লক্ষাধিক টাকা ঘুষ প্রদানের মাধ্যমে বিচ্ছিন্ন ব্যক্তিদের হাত করে টিকে আছেন বলে সাধারনের মুখে আলোচনা আছে। ৫ই আগস্ট দুপুর পর্যন্ত সকল অপকর্মের সাথে জরিত থেকে আন্দোলন দমাতে পরিকল্পনাসহ ভারী অস্ত্রসস্ত্র ও অর্থ যোগান দিয়েছেন এবং আওয়ামীলীগের সকল মিটিংএ এলাকায় সকল ব্যবস্থাপনা করেছেন নিজ হাতে। ৫ই আগস্টের পর আওয়ামীলীগ নেতা কাজী মোতালেব চেয়াম্যানের কাজী হাসপাতাল ক্ষতিগ্রস্তু হলেও তার ব্যবসায়ী পার্টনার স্বপনের কোনো ক্ষতি হয়নি।এখনো ক্ষমতাসীনদের হাতে হাত মিলিয়ে সব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি সারাদিন একরকম রাত নামলেই তাকে একটাসময় খুজে পাওয়া যায়না। বিশ্বস্থ সূত্রে জানা যায় সারাদিন খবর বার্তা সংগ্রহ করে রাতে আওয়ামীলীগের গোপন আস্তানায় মিটিং করে দলীয় ভবিষ্যত পরিকল্পনা করে এবং নাশকতার পরিকল্পনাও রয়েছে। এখনো তার বাসায় আওয়ামীলীগের হেভিওয়েট নেতাদের যাতায়াত ও রাত্রীযাপন করে বলে তথ্য পাওয়া যায়। গভীর রাতে আবুখান ও বাবলু খানের বাড়ী থেকে বের হতে দেখেছেন এলাকাবাসি। শেখ হাসিনা ফিরে আসবে বিভিন্ন স্থানে এই বক্তব্য দিচ্ছেন। কয়েকজন শিক্ষক ব্যবসায়ী এই কাজে তার সাথে জরিত রয়েছে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com