1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা

আলমগীর হোসেন/সকালের বার্তাঃ টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এর বাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে পৌর এলাকায় জেলা সদর রোডে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে (সোনার বাংলায়) এই ঘটনা ঘটে।
বাড়ির কেয়ারটেকার জানান, ১৫-২০ জনের একটি দল এসে বাহির থেকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। তারপর দুই-তিনজন মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে গাড়িও ভাঙচুর করে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিনে গিয়ে দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে। এ ছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com