1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
বিধবা ধর্ষণ মামলার আসামী শাহজাহান আলী ও গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামী রাসেলকে গ্রেফতার করছে র‌্যাব - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
বিধবা ধর্ষণ মামলার আসামী শাহজাহান আলী ও গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামী রাসেলকে গ্রেফতার করছে র‌্যাব

বিধবা ধর্ষণ মামলার আসামী শাহজাহান আলী ও গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামী রাসেলকে গ্রেফতার করছে র‌্যাব

সকালের বার্তাঃ- সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক পৃথক অভিযানে ১। বিধবা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ শাহজাহান আলী(৪০) এবং ২। গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত রাসেল (২৪) গ্রেফতার।

এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী এবং ধৃত অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর স্বামী ০৭ বছর পূর্বে মৃত্যুবরণ করলে ধৃত অভিযু্ক্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন ও কুপ্রস্তাব দিতো। ভুক্তভোগী ধৃত অভিযুক্তের এমন আচরণ তার পরিবারের সদস্যদের জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান সহ ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত ১২:০০ ঘটিকায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে। যার প্রেক্ষিতে ভিকটিম অন্ত:সত্ত্বা হয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মামলা নং-০৭, তারিখ-০৯ জুলাই ২০২৫ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০০৩) এর ৯(১)/৩০। উক্ত মামলা রুজু হওয়ার পর সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সময় সন্ধ্যা অনুমান ২০.৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন ক্যান্টমেন্ট মসজিদ সংলগ্ন জনৈক চায়ের দোকান হতে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক প্রধান আসামী মোঃ শাহজাহান আলী (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

একই ক্যাম্পের অপর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর এর সহায়তায় গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত রাসেল (২৪) কে গ্রেফতার করে। এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী একজন গার্মেন্টস কর্মী। ধৃত অভিযুক্ত এবং ভুক্তভোগী পূর্বপরিচিত। যার প্রেক্ষিতে ধৃত অভিযুক্ত প্রায় সময় ভুক্তভোগীর ভাড়া বাসায় যাতায়াত করতো। ধৃত আসামী ও ভুক্তভোগীর মাঝে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের মিথ্যা আশ্বাসে দীর্ঘদিন দৈহিক সম্পর্ক স্থাপন করে। গত ১০ জুলাই ২০২৫খ্রিঃ বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকার সময় ভুক্তভোগীর নিজ ভাড়াটিয়া বাসায় তার ইচ্ছার বিরুদ্ধে ধৃত অভিযুক্ত জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় ধর্ষণ মামলা নং-০৪, তারিখ-০২ আগষ্ট ২০২৫ খ্রি. ধারা-৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০) দায়ের করেন।উক্ত মামলা রুজু হওয়ার পর সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর এর সহায়তায় ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার প্যাচের আটা রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক প্রধান অভিযুক্ত রাসেল (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com