মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল জলিল (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার টেপিবাড়ি মধ্যে পাড়া রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ওই দিন সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়া রেল লাইনের পাশে ধানের জমিতে সার দিতে যাওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ৩৭ নং ময়মনসিংহ মেইল আপ ট্রেনটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, তিনি কানে কম শুনতেন। সে ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ি গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, দুর্ঘটনার ব্যাপারে কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply