শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ দিপক খান(৪০) গ্রেফতার।
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত অনুমান ২০:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন হাবলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এফআইআর নং-০৯, তারিখ- ০৬ জানুয়ারি, ২০১২, জি আর নং-০৯/২০১২, তারিখ- ০৬ জানুয়ারি ২০১২, ধারা- ২৫ B এর ১ (B)/২৫-B(২) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী দিপক খান (৪০), পিতা-মৃতঃ বক্তার খান, সাং-হাবলা উত্তরপাড়া, থানা-বাসাইল, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply