1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
দাইন্যা ফুলচাঁন হত্যা মামলার সন্ধিহান আসামি সৌরভ কে মামলা দায়েরের ৩ ঘন্টার মাথায় গ্রেফতার করল র‌্যাব-১৪

দাইন্যা ফুলচাঁন হত্যা মামলার সন্ধিহান আসামি সৌরভ কে মামলা দায়েরের ৩ ঘন্টার মাথায় গ্রেফতার করল র‌্যাব-১৪

সকালের বার্তা- টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা রাজমিস্ত্রী ফুলচাঁন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি সৌরভ কে মামলা দায়েরের ০৩ (তিন) ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।

মামলার বাদি মোঃ সন্দেশ মন্ডল এজাহারে উল্লেখ করেন যে, তার ছোট ছেলে মোঃ ফুল চাঁন (২৪) টাঙ্গাইল শহর এলাকার বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রী কাজ করে। গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে রূপচান (৩৮), পিতা- মৃত ফরজ মেম্বার বাড়ীতে চুরির ঘটনা ঘটলে উক্ত চুরির বিষয়ে তার ছোট ভাই মোঃ মহর আলী (৫৫) রূপচানের কাছে বলে যে, তার বাড়ীর পাশে মাঠে সন্দেহজনকভাবে মোঃ আজিজুল হক (২২) ও মোঃ সৌরভ (২৩) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে ঐদিন রাতে ঘোরাফেরা করতে দেখে। উক্ত ঘটনার জেরে আমার ভাই মহর আলীকে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ রাত অনুমান ০৭:৩৫ ঘটিকার দিকে তার বাড়ী হতে ডেকে এনে হাজীবাড়ীর খেলার মাঠে মোঃ আজিজুল হক (২২) ও মোঃ সৌরভ (২৩) মিলে আমার ভাইকে মারধর করে। এরই প্রেক্ষিতে আমার ছেলে মোঃ ফুলচাঁন (২৪) তাহাদেরকে বাঁধা প্রদান করিলে তারা আমার ছেলে ফুলচাঁনকে পরবর্তীতে সময় সুযোগমত পাইলে দেখে নেবে বলিয়া হুমকি প্রদান করে। এমতাবস্থায়, ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:১০ ঘটিকার দিকে বাদীর ছেলে ফুলচাঁন বাড়ী হইতে হাজী মার্কেটের উদ্দেশ্যে রওনা হলে টাঙ্গাইল সদর থানাধীন ছোট বিন্যাফৈর পূর্বপাড়া সাকিনস্থ জনৈক আশরাফ আলীর বাড়ীর সামনে টাঙ্গাইল টু দাইন্যা ইউনিয়ন পরিষদ গামী পাকা রাস্তার উপর পৌছাইলে অজ্ঞাতনামা আসামী/আসামীরা বাদীর ছেলে ফুলচাঁন (২৪) কে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারী কোপাইয়া শ্বাসনালী কাটিয়া ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে।
ভিকটিম ফুলচান (২৪) হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত মামলার ঘটনার রহস্য উদঘাটন ও প্রকৃত আসামীদের ধরতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গত ৩১/২০২৫ খ্রি. তারিখ র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প উক্ত হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ সৌরভ (২৩), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, সাং-রক্ষিত বেলতা, থানা-টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com